সারদায় লাভবানদের রক্তচাপ বাড়িয়ে রাজীব-কুনাল কে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করল সিবিআই।
নজরবন্দি ব্যুরোঃ এই মুহুর্তের সবথেকে বড় খবর সারদা চিটফাণ্ড কান্ডে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার এবং তৃনমুলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করল সিবিআই। উল্লেখ্য, শিলং সিবিআই দফতরে গতকাল থেকেই জেরা চলছে রাজীব কুমারের। আজ কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কুনাল ঘোষ এদিন সকালেই পৌঁছে গিইয়েছিলেন সিবিআই দফতরে।
সকাল ১০টা নাগাত তিনি সিবিআই দফতরে পৌঁছান তবে ভেতরে ঢোকার আগে পাশের একটি সরস্বতী পুজোর মন্ডপে দেবী মূর্তিকে প্রনাম করে তিনি জানান "আমি সিবিআইকে যথাসাধ্য সহযোগিতা করব। যতটা পারব সাহায্য করব।"
প্রসঙ্গত, কুনাল আগেই রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমান লোপের অভিযোগ করেছিলেন, সিবিআই এরও অভিযোগ একই। সেক্ষেত্রে দুজন কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে রাজীব এবং কুনাল দুজনেরই বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা ছিল। আর শেষ পর্যন্ত হলও তাই।
এই মুহুর্তে দুজন কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের সম্পূর্ন ভিডিও রেকর্ডিং করে রাখা হচ্ছে। এর আগে ৭ ঘন্টা টানা আলাদা ভাবে দুজন কে জেরা করে সিবিআই। জেরা করছেন ৩ জন সিবিআই অফিসার। কুনাল ঘোষ একাধিকবার অভিযোগ করেছিলেন সারদা মিডিয়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সব থেকে লাভবান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে কুনাল ঘোষের সেই বক্তব্য সিবিআইএর সামনে আসবে কিনা। কারন বন্দি দশার কুনাল এবং জামিনপ্রাপ্ত কুনাল ঘোষের বয়ানে ফারাক বিস্তর। সম্প্রতি কুনাল ঘোষ কে তৃনমূলের মঞ্চেও দেখা গিয়েছিল ২১শে জুলাই এর দিন।
পাশাপাশি কলকাতা প্রেস ক্লাবে পক্ষ নিন শীর্ষক একটি সাংবাদিক সম্মেলনে কুনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিতে অনুরোধ করেন রাজ্যবাসীকে। এখন দেখার সিবিআই কে সবরকম সাহায্য করার পরিবর্তে জামিনে থাকা কুনাল ঘোষ রাজীব কুমারের মুখোমুখি বসে কি বয়ান দেন। তাকিয়ে অবশ্যই সারদার নাম না জানা লাভবান না!

No comments