Header Ads

হাতে অকাট্য প্রমাণ! রাজীব কুমার কে কলকাতায় নয় শিলং-এ জেরা করবে সিবিআই-এর বিশেষ টিম। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ সিবিআই বনাম কলকাতা পুলিশ মামলা! নজিরবিহীন এই মামলার শুনানিতে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার কে সিবিআই এর জেরার মুখোমুখি হতে হবে বলে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। তবে তাঁকে আপাতত গ্রেফতার করা যাবেনা বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। রাজীব কুমার কে কলকাতায় নয় শিলং এ জেরা করতে পারে সিবিআই বলে খবর। পাশাপাশি আদালত অবমাননা মামলায় আগামী ১৮ই ফেব্রুয়ারির মধ্যে জবাব চেয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্যের মুখ্য সচিব মলয় দে এবং রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। জবাব খতিয়ে দেখে  তাঁদের আদালতে হাজিরা দিতে হবে কিনা ঠিক করবেন বিচারপতিরা।
আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় কে গনতন্ত্রের জয় বলে ব্যাখ্যা করেছেন!
পাল্টা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের মন্তব্য, "সুপ্রিম কোর্ট স্পষ্টই বলে দিয়েছে, সিবিআই ডাকলে জেরায় আসতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সেটা কলকাতায় হবে না। হবে শিলংয়ে। কেউ কেউ এটাকে তাঁদের জয় বলছেন। আমরা আর কী বলতে পারি? প্রশ্নটা হল, দু’বছরেরও বেশি সময় ধরে উনি সিবিআইয়ের জেরা এড়িয়ে চলছিলেন কেন? সিবিআই অনেক দিন ধরেই চাইছিল, উনি জেরায় আসুন। সুপ্রিম কোর্ট সেই নির্দেশই দিয়েছে।"
অন্যদিকে, সিবিআইএর অন্যতম অধিকর্তা পঙ্কজ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন তাদের হাতে রাজীব কুমারের বিরুদ্ধে পর্যাপ্ত এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.