Header Ads

বিধায়ক খুনে বিজেপি নেতা মুকুল রায়কে জেরা করবে সিআইডি!

নজরবন্দি ব্যুরো: তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনে স্তম্ভিত গোটা রাজ্য। নিজের ক্লাবের সরস্বতী পুজো উদ্বোধনে গিয়ে খুন হয়েছেন সত্যজিত বিশ্বাস। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সত্যজিতের মাথায় গুলি করা হয়। এলাকার লোকেদের দাবি, ছক করেই এই খুন করা হয়।
সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় মুকুল রায়কে জেরা করবে সিআইডি।
সূত্রের খবর এমনটাই। শনিবার সন্ধ্যায় আততায়ীদের গুলিতে খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস। মাজদিয়ার ফুলবাড়ি এলাকায় তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বিধায়ক খুনের ঘটনার তদন্তে ইতিমধ্যেই কৃষ্ণনগর পৌঁছেছেন সিআইডির বিশেষ দল। ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দলও। যে অস্ত্র উদ্ধার হয়েছে, তার ব্যালিস্টিক পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.