রাজীব কুমারকে জেরার মাঝেই মুখোশ পরিয়ে কোন সাক্ষীকে হাজির করলো সিবিআই?
নজরবন্দি ব্যুরোঃ সারদা আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্তে গত চার দিন ধরে টানা জেরা চলছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে৷ দ্বিতীয় ও তৃতীয় দিনে কুনাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে তাকে। আজ চতুর্থ দিনে রাজীব কুমারকে জেরার মধ্যেই চমক সিবিআই এর।
মঙ্গলবার রাজীব কুমারকে জেরা করতে শুরু করেন সিবিআই এর দুদে গোয়েন্দারা। তারই মধ্যে শিলং এর অফিসে মুখোশ পরিয়ে এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। হনুমান টুপি পরিয়ে যে ব্যক্তিকে আনা হয়েছে তার পরিচয় নিয়ে সৃষ্টি হয়েছে চাপানউতোর। তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে তার পরিচয়।
মুখ ঢাকা ব্যক্তি কে? চরম উত্তেজনা রাজনৈতিক মহলে। সূত্রের খবর, রাজীব কুমার এবং কুনাল ঘোষকে জেরা করার পর দুজনের বয়ানে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। কে মিথ্যে বলছেন, তা যাচাইয়ের জন্যেই সম্ভবত মুখ ঢেকে কোনো এক গোপন সাক্ষীকে হাজির করেছে সিবিআই।

No comments