মুকুল রায়ের হাত ধরে গেরুয়া নামাবলী গায়ে চাপালেন ভারতী ঘোষ!
নজরবন্দি ব্যুরো: জল্পনা চলছিল প্রায় এক বছর ধরে। এবার সেই জল্পনা সত্যি হল। মুকুল রায়ের হাত ধরে এদিন বিজেপিতে যোগ দিলেন ভারতী ঘোষ। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন এই প্রাক্তন পুলিশ অফিসার।
বিজেপিতে যোগ দেওয়ার পর ভারতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘এটা সত্যাগ্রহ নয়, অসত্যাগ্রহ চলছে।’
তিনি বলেন, একসময় গান্ধীজি সাধারণ মানুষের জন্য সত্যাগ্রহ করেছিলেন। আর আজ যেখানে সাধারণের টাকা খোয়া গিয়েছে, সেই মামলায় পুলিশ অফিসারের জন্য সত্যাগ্রহ করছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বিজেপিতে যোগ দেওয়ার সময় মুকুল রায় ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গী ও রবিশঙ্কর প্রসাদ।

No comments