মিটু-এর জেরে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কৃত অলোক নাথ।
নজরবন্দি ব্যুরোঃ মিটু-এর ছায়া পিছু ছাড়ছে না অলোক নাথের। শুক্রবার ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন-এর তরফে জানানো হল, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আগামী ৬ মাসের জন্যে অলোক নাথের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমনই নির্দেশ দিয়েছে এফডব্লুআইসি ।
এর আগে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ) বহিষ্কার করেছিল অলোক নাথকে। গতবছরের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের মীমাংসা করার জন্যে একটি সভা ডেকেছিল সিআইএনটিএএ। সেই সভায় উপস্থিত থাকেননি অলোক নাথ। তার পরেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল তারা।এই সিদ্ধান্তের কথা অভিনেতাকেও জানিয়ে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে অলোক নাথের কোন পতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments