বিশ্বকাপ অভিযান শুরুর আগে ভারত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। কাদের সাথে জানেন?
নজরবন্দি ব্যুরোঃ ৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ। অভিযান শুরুর আগে ভারত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৫ মে ওভালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
২৮ মে কার্ডিফে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ইংল্যান্ডে পা রাখার পর অংশগ্রহণকারী সবকটি দলই দুটো করে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচগুলো চলবে ২৪-২৮ মে অবধি। খেলাগুলো হবে ব্রিস্টল, কার্ডিফ, হ্যাম্পশায়ার এবং ওভালে। আইসিসি-র ম্যানেজিং ডিরেক্টর স্টিভ এলওয়ার্থি বলেন, 'বিশ্বকাপের মতোই এর ওয়ার্ম আপ ম্যাচ ঘোষণার মধ্যেও অনেকখানি উত্তেজনা লুকিয়ে আছে।
এতেই বোঝা যায় টুর্নামেন্ট কতটা কাছাকাছি চলে এসেছে। বিশ্বকাপ শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে সমস্ত দেশের তারকাদের খেলা দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।' প্রত্যেকটি ম্যাচ পঞ্চাশ ওভারের হলেও ওয়ার্ম আপ ম্যাচ হওয়ায় এগুলি অফিসিয়াল ওয়ানডে তকমা পাবে না। ইচ্ছা করলে ম্যাচে ১৫ জনকেই খেলাতে পারবেন অধিনায়ক।

No comments