অস্ত্র সহ গ্রেফতার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ ব্যক্তি!
নজরবন্দি ব্যুরো: অস্ত্র ও অস্ত্র তৈরির সামগ্রী সহ গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম নাজিবুল ইসলাম। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে গ্রেফতার হয়েছে বলে জানা গিয়েছে।
বারুইপুরের বকুলতলায় ধৃতের বাড়ি। আগাম খবর পেয়ে শুক্রবার সকালে বারুইপুরের বকুলতলায় ধৃত নাজিবুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
তখনই হাতেনাতে গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। প্রশাসন সূত্রে খবর, তার কাছ থেকে ৩ টি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ ও ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। এক সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুসারে, ধৃত এই ব্যক্তি জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত।

No comments