সংসদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লোকসভার ভাষণে রাফাল নিয়ে মুখ খুললেন।
নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার শুরু হল ষষ্ঠদশ লোকসভার শেষ অধিবেশন। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।সংসদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অভিভাষণের সঙ্গেই শুরু হল বাজেট অধিবেশন।
আগামী কাল অর্থাত্ ১ ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট। মোদি সরকারের সর্বশেষ বাজেট পেশ।এদিন সংসদে রষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। কোবিন্দ বলেন, সরকার দুর্নীতি দমনে বদ্ধপরিকর। স্বচ্ছ শাসনব্যবস্থা পালনে একাধিক পদক্ষেপ করেছে সরকার।
এদিন মোদি সরকারের 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের ভূয়সী প্রসংশা করে কোবিন্দ জানান, গত চারমাসে হাসপাতালগুলিতে প্রায় ১০ লক্ষ মানুষ এই প্রকল্পে পরিষেবা পেয়েছেন। তিনি আরও বলেন ২০১৪ সালের আগে দেশ দিশাহীন ছিল। পালাবদলের পর মসনদে বসে নয়া ভারত গড়ার দিকে কাজ করেছে সরকার। সরকারের প্রকল্পগুলি থেকে সরাসরি লাভান্বিত হয়েছে গরিব মানুষ।
পাশাপাশি, বিরোধীদের অভিযোগ উড়িয়ে রাফালে ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য, নয়া হাতিয়ার আনায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা আরও মজবুত হয়েছে।আগামী বছর থেকেই বায়ুসেনার হাতে আসতে চলেছে অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান।

No comments