Header Ads

এক নজরে দেশের বাজেট।

নজরবন্দি ব্যুরোঃ ভোটের মুখে কৃষকদের মন জয়ে অন্তর্বর্তী বাজেটে নয়া প্রকল্প ঘোষণা করলেন মন্ত্রী পীযূষ গয়াল। এই প্রকল্পে ২ হেক্টরের কম জমির মালিকদের সাহায্য করতে বছরে ৬০০০ টাকা করে দেবে কেন্দ্র।
এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। গয়ালের দাবি, এই প্রকল্পে ১২ কোটি কৃষক পরিবার উপকৃত হবে।
 • দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগেও ছাড়, অর্থাৎ প্রকৃতপক্ষে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে না
 • ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ে কোনও কর দিতে হবে না
 • আয়করে বিপুল ছাড়ের ঘোষণা
 • কর সংগ্রহ বেড়েছে ১২ লক্ষ কোটি টাকা
 • তফশিলি জাতি ও উপজাতিদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে
 • প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ তিন লক্ষ কোটি টাকা
 • ২০২২ সালের মধ্যেই ভারত মহাকাশে মানুষ পাঠাবে ভারত
 • আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ শিল্পোন্নয়নে জোর
 • অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ডিএসটি ০ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব
 • কালো টাকা উদ্ধারে গত পাঁচ বছরে একাধিক পদক্ষেপ করা হয়েছে
 • তার ফলে ১.৩ লক্ষ কোটি টাকা আয়করের আওতায় এসেছে
 • বাড়ি কেনা বা তৈরির ক্ষেত্রে জিএসটি কমানোর প্রস্তাব দেওয়া হবে জিএসটি কাউন্সিলকে
 • সিনেমার টিকিটে কর জিএসটি কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব
 • ব্যবসায়ীদের রিটার্ন এখন সম্পূর্ণ অনলাইন, সহজ ও সরল
 • স্বাধীনতার পর থেকে ‘জিএসটি’ দেশের সবচেয়ে বড় কর সংস্কার
 • ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে জিএসটি সংস্কার করা হয়েছে
 • ৯৯.৫৪ শতাংশ রিটার্ন পাশ করে দেওয়া হয়েছে
 • প্রত্যক্ষ কর আদায় ৬.৩৮ লক্ষ কোটি থেকে বেড়ে হয়েছে ১২ লক্ষ কোটি টাকা
 • প্রত্যক্ষ কর সরলীকরণ করা হল
 • জন ধন যোজনায় ৬৪ কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে
 • সিনেমা নির্মাতাদের জন্য সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু হবে
 • আগামী ৫ বছরে ১ লক্ষ ডিজিটাল গ্রাম তৈরির লক্ষমাত্র ধরা হয়েছে
 • উত্তর-পূর্বের জন্য পরিকাঠামো ক্ষেত্রে বরাদ্দ ২১ শতাংশ বাড়ানো হয়েছে, বরাদ্দ হয়েছে ৫৮১৬৬ কোটি টাকা
 • রেলের বরাদ্দ বাড়ানো হয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে
 • যাত্রী নিরাপত্তার নিরীখে এটাই নিরাপদতম বছর
 • গত পাঁচ বছরে সৌর বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১০ লক্ষ

 • অপ্রচলিত শক্তির উৎস বাড়াতে আন্তর্জাতিক চুক্তি হয়েছে
, • ব্রডগেজ লাইনে সমস্ত রক্ষীবিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়েছে
 • ইপিএফ-এর সদস্য হলে মিলবে ৬ লক্ষ টাকার বিমা
 • সেনা বিভাগের কর্মী-অফিসারদের বেতন বাড়ানোর প্রস্তাব
 • ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’য় এক কোটি যুবককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে
 • আগামী অর্থবর্ষে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’য় ৮ কোটি গ্যাস কানেকশন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে
 • সংরক্ষিত ক্ষেত্রের শ্রমিকদের পেনশন ন্যূনতম ৩০০০ টাকা করা হল
 • মাছ চাষে উৎসাহ বাড়াতে ও সাহায্য করতে তৈরি হবে পৃথক মৎস্য দফতর
 • গো-রক্ষায় ‘রাষ্ট্রীয় গোকুল যোজনা’, বরাদ্দ ৭৫০ কোটি
 • দুই হেক্টরের কম জমির মালিক কৃষকদের সাহায্য করতে ‘প্রধানমন্ত্রী কিষাণ যোজনা’
 • প্রান্তিক কৃষকদের বছরে ৬০০০ কোটি টাকা দেওয়া হবে এই প্রকল্পে
 • এই প্রকল্পে ১২ কোটি কৃষক পরিবার উপকৃত হবে
 • ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে ১০ লক্ষ পরিবার উপকৃত হয়েছে
 • হরিয়ানায় ২২তম এইমস প্রতিষ্ঠিত হবে
 • আর্থিক অপরাধীদের দেশে ফেরানো সম্ভব হয়েছে
 • ৩ লক্ষ কোটি টাকার অনাদীয় ঋণ উদ্ধার হয়েছে
 • অর্থনীতিতে দেশের মনোবল বাড়িয়েছে সরকার
 • ২০১৮-১৯ সালে রাজস্ব ঘাটতি কমে হয়েছে ৩.৪
 • এই সময়ে ২৩ হাজার ৯০০ কোটি ডলার বিনিয়োগ এসেছে
 • কৃষকদের আয় দ্বিগুণ বেড়েছে, কমেছে দুর্নীতি
 • মূল্যবৃদ্ধির হার অনেক কমেছে
 • চাকরি ক্ষেত্রে উচ্চ বর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করেছে সরকার
 • রাজস্ব ঘাটতি জিডিপি-র ২.৫ শতাংশ হয়েছে
 • প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণ ৩ গুণ বাড়ানো হয়েছে
 • প্রধানমন্ত্রী আবাস যোজনায় গত চার বছরে ১ কোটি ৫৩ লক্ষ বাড়ি তৈরি হয়েছে, যা আগের সরকারের চেয়ে প্রায় তিন গুণ
 • একশো দিনের কাজে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে
 • জনস্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক সংস্কার হয়েছে

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.