Header Ads

মোদীর পরাজয়ে বাজলো মমতার বিদায় ঘন্টা! নতুন ভোরের ইঙ্গিত দিলেন বাম সূর্য।

নজরবন্দি ব্যুরোঃ সদ্যই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষনা হয়েছে। বিজেপির পরাজয়ের গন্ধে ম-ম করছে রাজনৈতিক মহল। সেই হাওয়াতেই মিশলো রাজ্যে তৃণমূল সরকারের বিদায়ের গন্ধ।

সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজে মিললো তারই ইঙ্গিত। তিনি বলেছেন, রাজ্যেও জনগণ পরিবর্তন চাইছেন। তৃণমূল সরকারের পতন অবশ্যম্ভাবী। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল মানুষের সেই চাওয়াকেই তুলে ধরেছে। নিজেদের অজেয় বলে পরিচয় দিয়ে এসেছে বিজেপি। অথচ তাদের সেই দর্প চূর্ণ করেছে জনগণের রায়। এবার পালা মমতা সরকারের। মোদীর যদি পরাজয় ঘটে তবেই তাঁর 'দিদির' পরাজয়ও নিশ্চিত, বলেন সূর্যকান্ত মিশ্র৷ "ফ্যাসিবাদী শক্তির পতন ঘটতে চলেছে এরাজ্যেও৷ শুধু সময়ের অপেক্ষা। সাম্প্রদায়িক বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে সমস্ত শুভ শক্তির একজোট হয়ে গর্জে ওঠার সময় এখন।" হুঙ্কার মিশ্রের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.