মেয়ের প্রেম নিয়ে এবার মুখ খুললেন বাবা মহেশ ভাট।
নজরবন্দি
ব্যুরোঃ বি-টাউনে
এখন অন্যতম হটকেক আলিয়া এবং রণবীর কাপুর-এর সম্পর্ক। ইতিউতি বহু জায়গায় একসঙ্গে
ক্যামেরা বন্দি হয়েছেন তাঁরা। ফ্যানমহলেও জোর গুজব, জমিয়ে নাকি প্রেম করছেন এই
যুগল।
আর এবার তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আলিয়ার
বাবা মহেশ ভাট। সম্প্রতি টেলিগ্রাফে প্রকাশিত একটি সাক্ষাত্কারে রণবীর আলিয়াকে
নিয়ে ফের মুখ খুলেছেন আলিয়ার বাবা। পরিচালক বলছেন, "অবশ্যই ওরা একে ওপরকে ভলবাসে,
এটা বোঝার জন্য জিনিয়াস হওয়ার দরকার নেই। আমি রণবীরকে পছন্দ করি, ও খুবই ভাল
ছেলে।এবার ওরা ওদের সম্পর্কে কী করবে সেটা ওদেরকেই ভেবে বের করতে হবে"।
পাশাপাশি তাঁদের
বিয়ের নিয়েও মুখ খুলেছেন তিনি, “এই
গোটা বিষয়টা বিয়ের দিকে যাচ্ছে কিনা সেটা দুজনই বুঝবে। এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে
বা বিয়ে হবে কিনা সে বিষয়ে অযথা অনুমান করার আমি কেউ না। এটাই জীবন এবং প্রত্যেকেই
নিজের মতো করে তা যাপন করে থাকে। অপেক্ষা করা যাক এবং দেখা যাক আগামী আমাদের জন্য
কী নিয়ে আসে”।
এর আগেও এ
বিষয়ে বলতে গিয়ে মহেশ ভাট বলেছিলেন, “আমি সে ধরনের বাবাদের
মধ্যে পড়ি না, যাঁরা সন্তানদের ব্যক্তিগত পছন্দ নিয়ে উপদেশ দিতে চান। আলিয়া এখন
প্রাপ্তবয়স্ক হয়েছে, এবং এ ব্যাপারে ওকেই সিদ্ধান্ত নিতে হবে। এটা ওদের জীবন, ওদের
দুনিয়া”।

No comments