মধ্যপ্রদেশে সরকার গড়ছে কংগ্রেস! মায়াবতী ও অখিলেশরা রাহুলের পাশে।
নজরবন্দি ব্যুরো: সরকার গড়তে আর কার্যত কোনও সমস্যা থাকলোনা কংগ্রেসের কাছে। মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন জানাবে বিএসপি ও সমাজবাদী পার্টি। প্রয়োজন হলে বিএসপি রাজস্থানেও কংগ্রেসকে সমর্থন জানাতে পারে বলে জানান মায়াবতী। পাশাপাশি, মধ্যপ্রদেশের বিদায়ি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, "আমরা সংখ্যাধিক্য পাইনি।
সরকার গঠনের দাবি করব না।"
আজ দিল্লিতে মায়াবতী বলেন, "নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশের মানুষ পুরোপুরি বিজেপি ও তাদের নীতির বিপক্ষে। কিন্তু, রাজ্যে কংগ্রেস ছাড়া সে রকম কোনও বিকল্প না থাকায় মানুষ কংগ্রেসকে বেছে-নিয়েছেন।"

No comments