ইসলামপুরের ছাত্র আন্দোলনকে সরাসরি সমর্থন "শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের"-র! মামলা দায়ের করার হুঁশিয়ারি।
নজরবন্দি ব্যুরো: আজ "শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের" পক্ষ থেকে ৮ সদস্যের প্রতিনিধিদল ইসলামপুরের দ্বাড়িভিট বিদ্যালয়ে যান। এক প্রতিনিধির আমাদের জানান, "শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। আক্রান্ত শিক্ষক আসারুল হকের সাথে কথা হয়েছে।
পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। ওই বিদ্যালয়ে মোট ১৯৫১ জন ছাত্র-ছাত্রী। আর শিক্ষক মাত্র ১৬ জন। ওই স্কুলের পরি-কাঠামো নেই তা সত্বেও সকাল ১১ টা থেকে ৪ টা পর্যন্ত বাংলা ,হিন্দি ও উর্দু মিডিয়াম চলছে বছরের পর বছর। যদিও বিদ্যালয়ে উর্দু মিডিয়ামে মাত্র ১ জন ছাত্রী। হিন্দি মিডিয়ামে মোট ছাত্রসংখ্যা ১০ জন। আর একজন আংশিক সময়ের শিক্ষক হিন্দি মিডিয়ামের, যিনি উর্দু পড়ান।
হিসাব মতন ১৯৪০ জন বাংলা মিডিয়ামে পড়ে। আর ১৯৪০ জনের জন্য মাত্র ১৬ জন শিক্ষক-শিক্ষিকা। ছাত্র-ছাত্রীর পরিমাণ অনুসারে শিক্ষকের সংখ্যা খুবই কম। আর তাই চাহিদামত শিক্ষক না পেয়ে স্বাভাবিক কারণে তারা আন্দোলন করেছে। শিক্ষক চেয়ে ছাত্র খুন দেখতে হল! এর দায় সম্পূর্ণভাবে শিক্ষা-দপ্তর ও প্রশাসনের। এর প্রতিবাদে।" ওই প্রতিনিধি আরও জানান, "শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছে খুব তাড়াতাড়ি।"