Header Ads

মঞ্চ থেকে পা ভেঙে দেবার ধমক বাবুলের!



নজরবন্দি ব্যুরো: পা ভেঙে দেব! চুপ করে ওখানে গিয়ে দাঁড়াও। গতকাল আসানসোলে প্রকাশ্য মঞ্চ থেকে এই ভাষাতেই এক দর্শককে ধমক দেন সাংসদ বাবুল সুপ্রিয়।


গতকাল আসানসোলের নজরুল মঞ্চে একটি সরকারি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের হাতে নানা সামগ্রী তুলে দেন বাবুল সুপ্রিয়। এই অনুষ্ঠান-মঞ্চে দাঁড়িয়েই যখন কেন্দ্রীয়-মন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, তখন এক দর্শক মঞ্চের সামন দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। তা দেখে হঠাৎ রেগে যান মন্ত্রী বাবুল। বক্তব্য মাঝপথে থামিয়ে মাইকেই ওই ব্যক্তির  সমস্যা জানতে চান। তারপরই তাঁর পা ভেঙে দেওয়ার কথা বলেন। এর পাশাপাশি নিজের দেহরক্ষীকে নির্দেশ দেন তাঁকে দেখার জন্য। যদিও বিষয়টিকে লঘু করতে ওই ব্যক্তির উদ্দেশে সবাইকে হাততালি দিতে বলেন বাবুল সুপ্রিয়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.