Header Ads

আবার নিম্নচাপ, টানা বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে


নজরবন্দি ব্যুরোঃ আবার নিম্নচাপ,আবার বৃষ্টি।আগস্টের প্রথম সপ্তাহে যেমন নিম্নচাপের জেরে ভেসেছিল দক্ষিণবঙ্গ।
একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা-সহ জেলার বিভিন্ন এলাকা, ঠিক সেইরকমই নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে হওয়া অফিস। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার অবস্থান ওড়িশা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর।পাশাপাশি ডালটনগঞ্জ-জামশেদপুর হয়ে নিম্নচাপের কেন্দ্র ছুঁয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা।

আবহাওয়াবিদের কথায়, কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে উত্তর দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া ঝাড়গ্রামের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, নিম্নচাপের জেরে বেশি বৃষ্টি পাবে পড়শি রাজ্য ওড়িশা। এছাড়া উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩৫-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হবে সমুদ্র। ফলে উপকূলবর্তী এলাকার মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.