Header Ads

পুরসভা ও উন্নয়ন সংস্থার নিয়োগ নিয়ন্ত্রণে আনতে আইন আনছে রাজ্য সরকার।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের পুরসভা, উন্নয়ন সংস্থা, শিল্পতালুক সংস্থার আওতায় সরাসরি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আগামী দিনে এক ছাতার তলায় আনার উদ্যোগ নিল রাজ্য সরকার।

 এই নিয়োগ সংস্থার নাম হবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এজন্য আইন আনতে চলেছে রাজ্য সরকার। বিধানসভার চলতি অধিবেশনেই এই আইন পাশ করানো হবে।  প্রস্তাবিত বিল বণ্টনের কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।


এই আইন বলবৎ হলে রাজ্যের সাতটি কর্পোরেশন, ১১৫টি পুরসভা, ১৮টি উন্নয়ন সংস্থা, তিনটি নোটিফায়েড এরিয়া এবং ভ্যালুয়েশন বোর্ডের মতো পুর দপ্তরের অধীনস্থ যাবতীয় সংস্থার নিয়োগের বিষয়টি কেন্দ্রীয়ভাবেই দেখভাল করবে ওই কমিশন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.