Header Ads

জোড়া ধাক্কাতে বেশামাল এস এস সি!

নজরবন্দি ব্যুরোঃ শেষ ৫ দিন শিক্ষক নিয়োগ নিয়ে খুশির খবর পেতে শুরু করে ছিল হবু মাস্টাররা। কিন্তু আজ আবার অনিশ্চয়তার মধ্যে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

 হাইকোর্টে জোড়া ধাক্কার সামনে স্কুল সার্ভিস কমিশন। একাদশ দ্বাদশের পর নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম ঝামেলাতে পড়ল এসএসসি। একাদশ ও দ্বাদশ শ্রেনীর  শিক্ষক নিয়োগের প্যানেল নিয়ে বিতর্কের পর মডেল প্রশ্নপত্র নিয়েও হাইকোর্টের প্রশ্নের মুখে কমিশন। মাধ্যমিক স্তরে ৩টি প্রশ্ন ও উচ্চমাধ্যমিক স্তরে ৫টি ভুল প্রশ্ন এসেছিল।

সেই প্রশ্নগুলিতে পুরো নম্বর দিয়ে দেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মেধাতালিকায় পরিবর্তনের প্রশ্ন এসে যায়। আর এই কারণে আবার আশা-আশঙ্কার দোলাচলে রাজ্যের কয়েক লক্ষ হবু শিক্ষকের ভবিষ্যৎ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.