ঋতব্রতর প্রশ্নে বেকায়দায় কেন্দ্র! মোদী শাসনে সত্যিই বেড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা, মানল কেন্দ্র!!
নজরবন্দি ব্যুরোঃ নির্দল সাংসদ ঋতব্রত ব্যানার্জীর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকের প্রতিমন্ত্রী কার্যত মেনেই নিলেন বিজেপি-র শাসনকালে তাতপর্যপুর্ন ভাবে দেশজুড়ে বেড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা ও সাম্প্রদায়িক মৃত্যু!
বিরোধীদল গুলো বরাবর অভিযোগ করে এসেছে মোদী ক্ষমতায় আসার পরেই দেশজুড়ে বেড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা। আর এই দাবিকেই রাজ্যসভায় প্রশ্নের আকারে পেশ করেন সাংসদ ঋতব্রত ব্যানার্জী। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চান ২০১৪য় বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর দেশে কি সত্যিই বেড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা? কতজনের মৃত্যু হয়েছে এই রকম দাঙ্গায়? সত্যটা ঠিক কি!
জবাবে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম অহীরের জানান ২০১৫ সালে দেশে ৭১৫টি সাম্প্রদায়িক দাঙ্গর ঘটনায় নিহতের সংখ্যা ৯৭ জন। ২০১৬ সালের সংখ্যাটা কিছুটা কমে দাঁড়ায় ৮৮ তে। তবে ২০১৭ সালে তা আরও বেড়ে গিয়েছে! ২০১৭ সালে ১১১ জন নিহত হয়েছেন ৮২২টি সাম্প্রদায়িক দাঙ্গর ঘটনায়!

No comments