Header Ads

আদালতের সমন নীরব মোদী ও মেহুল চোকসিকে

নজরবন্দি ব্যুরোঃ পিএনবি কান্ডের দুই কর্ণধার পলাতক ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসিকে সেপ্টেম্বর মাসের আগে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 অথবা তাদের পলাতক ঘোষণা করা হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।নীরব মোদী এবং মেহুল চোকসিকে 'ফিউজিটিভ' ঘোষণার দাবি নিয়ে বিশেষ আদালতের দ্বারস্থ হয় ইডি। পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তিও যাতে বাজেয়াপ্ত করা যায় সেই বিষয়েও সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয় আদালতে।এবার সেই দাবিতে সিলমোহর দিয়ে আদালত। আগামী  ২৫ শে সেপ্টেম্বর নীরব মোদীকে ও ২৬ শে সেপ্টেম্বর মেহুল চোকসিকে হাজিরা দিতে হবে বিশেষ পিএমএলএ কোর্টে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.