আদিবাসী জমি হস্তান্তর নিয়ে আইন আনছে সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
নজরবন্দি ব্যুরোঃ আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, টাকা দিয়ে অবৈধভাবে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না।এনিয়ে আইন হবে, দ্রুতই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে সরকার।
তফসিলি জাতি ও উপজাতিভুক্ত সম্প্রদায়কে সার্টিফিকেট বিলিতে ঢিলেমি বরদাস্ত নয়, আগামী ১ মাসের মধ্যে এসব সার্টিফিকেট দিতে হবে। এর আগেও বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আদিবাসীদের জমি হস্তান্তর নিয়ে বার্তা দিয়েছিলেন। আর এবার বিধানসভা থেকে আইন প্রণয়নের কথা ঘোষণা করলেন তিনি।

No comments