Header Ads

এবার কে হবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়?

নজরবন্দি ব্যুরোঃ গত বছর ৩ জুলাই থেকে এ বছর ১৫ জুলাই পর্যন্ত অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছে ফিফা।

 এই সময়কালে রেয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন মদ্রিচ। অন্য দিকে মদ্রিচের ক্লাব সতীর্থ রাফায়েল ভারানের ভাগ্য আরও ভালো। চ্যম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি নিজের দেশ ফ্রান্সকেও বিশ্বচ্যাম্পিয়ন করেছেন ভারানে। তালিকায় রয়েছেন এমবাপ্পেও। বিশ্বকাপে চারটে গোল করেছেন তিনি।


পেলের পর তিনিই প্রথম কুড়ি বছরের কম বয়সি খেলোয়াড় যিনি বিশ্বকাপ ফাইনালে গোল করার রেকর্ড করেছেন।তবে রোনাল্ডোর এই পুরস্কার জেতার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ চ্যাম্পিয়ন্স লিগে ১৫টা গোল ছিল তাঁর। রাশিয়ায় তাঁর দেশের ভাগ্য খারাপ হলেও স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি।এ ছাড়াও দশজনের এই তালিকায় রয়েছে মেসি, মিশরের মোহম্মদ সালাহ, ফ্রান্সের আতোঁয়া গ্রিৎজমান, বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড ও কেভিন ডে ব্রুইনা এবং ইংল্যান্ডের হ্যারি কেন।


সৌজন্যঃ খবর অনলাইন

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.