বর্ষা শুরু হতেই ডেঙ্গি আতঙ্ক কলকাতায়।হাসপাতালে ভর্তি ৭।
নজরবন্দি ব্যুরোঃ বর্ষা শুরু হতেই ডেঙ্গি আতঙ্ক কলকাতায়। সূত্রের খবর অনুযায়ী, গত দুসপ্তাহে বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি নিয়ে ভর্তি হয়েছিলেন নয়জন। ইতিমধ্যে ২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক ।বেলেঘাটা আইডি হাসপাতালে এই মুহূর্তে ১ মহিলা-সহ সাতজন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন। যাঁদের মধ্যে ৪ জন কলকাতার। বেলেঘাটা, বাগুইআটি ও মানিতকলা এলাকার বাসিন্দা । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যে সব রোগীরা ভর্তি রয়েছেন, তাঁদের প্রত্যেকেই ১০২-এর ওপর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জ্বর আরও বেশি হলে, প্যারাসিটামল খেয়ে কিছুক্ষণের জন্য জ্বর নামলেও, ফের তা বেড়ে যাচ্ছিল।রোগীদের গায়ে র্যাশ ছিল। রক্ত পরীক্ষায় সকলেরই ডেঙ্গি ধরা পড়ে।

No comments