Header Ads

মহানগরের বুকে এবার এক টিকিটে বাস-মেট্রো-ফেরি পরিষেবা পাবেন আপনি। #BreakingNews


নজরবন্দি ব্যুরোঃ এক যাত্রায় পৃথক ফল এই কথা শুনে অভ্যস্ত বাঙালী আর এবার নতুন চমক ভিন্ন যাত্রায় এক টিকিটের! ঠিক শুনেছেন, মহানগরের বুকে এবার এক টিকিটে বাস-মেট্রো-ফেরি পরিষেবা পাবেন আপনি। সম্ভবত পুজোর আগেই আসতে চলেছে এই পরিষেবা।
ইতিমধ্যেই মেট্রো রেলের সাথে বৈঠক সেরে ফেলেছে রাজ্য পরিবহন দফতর। এমনকি চেষ্টা চলছে লোকাল ট্রেনকেও একই পরিষেবায় আনার। এনিয়ে রাজ্য পরিবহন দফতর প্রস্তাব দিয়েছে পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলকে।সূত্রের খবর, আপাতত কলকাতার সমস্ত সরকারি বাস ডিপো ও নির্দিষ্ট মেট্রো স্টেশনে মিলবে নয়া এই পরিষেবা ‘কলকাতা ট্রান্সপোর্ট কার্ড’৷ সরকারি ডিপো থেকে কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা।
অন্যদিকে ইতিমধ্যেই দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গেও বৈঠক করেছে পরিবহণ দপ্তর৷ কথা চূড়ান্ত হলে এই ব্যাংকগুলিতে অনলাইনে কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা৷কার্ড পরীক্ষার জন্যে ফেরি-বাসডিপো-আর মেট্রোয় বসবে স্বয়ংক্রিয় টিকিট চেকিং মেশিন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.