Header Ads

মাছের জবাব গরুতে!! দিলীপ ঘোষ কে গরু উপহার দেবেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরোঃ আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ কে গরু উপহার দেওয়ার কথা বলেন! আসলে হয়েছে কি বাংলায় মাছ উৎপাদন অন্য রাজ্য গুলির থেকে কম এই মর্মে বিধানসভায় দিলীপ ঘোষ বলেন "বাংলায় মাছের চাহিদা অনেক বেশি। অন্ধ্রের মানুষ এত মাছ খায় না।
তাও, গত ১০ বছরে পশ্চিমবঙ্গ ২০ শতাংশ মাছের উৎপাদন বাড়িয়েছে। কিন্তু, অন্ধ্র সেই ১০ বছরেই ১৩৩ শতাংশ উৎপাদন বাড়িয়েছে। তাই, আমার মনে হয়, মৎস্য দপ্তর যদি অন্ধ্রে গিয়ে সেখানকার পরিকাঠামো পরিদর্শন করে আসে, তাহলে ভালো হয়।মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার হয়ে জবাব দেন মুখ্যমন্ত্রী! তিনি  বলেন, "বাংলার মানুষ মাছ খাবেন, না মাংস খাবেন, সেটা তাদের ব্যাপার। এসব বললে হয়? আপনারা তো মাছ খাবেন না। মাংসও খাবেন না। আর এখানকার মানুষের মাছভাত প্রিয়।
গরিব মানুষও এখানে মাছভাত খায়। অন্ধ্রের মানুষ ইডলি-ধোসা খায়। বিহারের মানুষ রুটি-তড়কা এসব খায়। বাংলার মানুষের ফুড হ্যাবিট আপনারা জানেন না ? বাংলার সম্পর্কে না জেনে বাংলার কথা বললে হবে! আগে বাংলাটা জানুন।

আমরা মাছের চাষ নিজেরা শুরু করেছি। আমাদের টার্গেট আছে বাইরে থেকে মাছ না এনে যেন আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। আমরা অনেকটাই ইমপ্রুভ করেছি।" তারপরেই তিনি বলেন "আপনারা যা শুরু করেছেন। প্রধানমন্ত্রী নিজে গোরু গিফট করছেন। আমরাও এবার গোরু গিফট করব। সবার প্রথম আপনাকেই গোরুটা দেব। এবার তো মনে হচ্ছে, বিয়েবাড়িতেও গোরু গিফট দিতে হবে।"

উল্লেক্ষ্য, এখন আফ্রিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে রয়ান্ডা দেশকে ২০০টি গোরু উপহার দেন তিনি। এবিষয়েই কটাক্ষ করে দিলীপ ঘোষকে একথা বলেন মুখ্যমন্ত্রী!!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.