Header Ads

মানালি-অভিমন্যু নতুন সম্পর্কের রসায়ন! মুখ খুললেন দুজনেই।

নজরবন্দি ব্যুরোঃ মানালি-সপ্তকের সম্পর্কটা এখন অতীত। নতুন সম্পর্ক নিয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী। তবে আর লুকিয়ে রাখলেন না নিজের মনের মানুষটিকে। একপ্রকার স্বীকার করে নিলেন, তাঁর রিলেশন স্টেটাস যে এই মুহূর্তে কমিটেড।
পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন মানালি দে। দুজনের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে রাজ চক্রবর্তীর 'নিমকি ফুলকি' ছবিতে কাজের সময় থেকে। ধীরে ধীরে বাড়ে সেই ঘনিষ্ঠতা। দুজনের পরিবারের সাথে সুসম্পর্ক রয়েছে দুজনের। লাজুক অভিমন্যুকে নাকি চালনা করেন মানালি। আবার মানালি যখন রেখে যান তখন তাঁকে মানিয়ে নেওয়ার দায়িত্বটা দিব্যি পালন করেন অভিমন্যু। এককথায়, মানালি-অভিমন্যুর সম্পর্কের বোঝাপড়া আঁটোসাটো।

অবশ্যই প্রশ্ন ওঠে, কবে ছাদনা তলায় যাচ্ছেন এই লাভ বার্ড? মানালি জানালেন, এবছর তারা দুজনের নিজেদের কাজে যথেষ্ট ব্যস্ত থাকবেন। তাই বিয়েটা এবছর হচ্ছে না। ভক্তরা কিন্তু অপেক্ষায় থাকবেন, কবে দুজন গাঁটছড়া বাধবেন তা দেখার জন্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.