আবার শিক্ষক বিদ্রোহ! কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোটের কাজে না শিক্ষকদের।
নজরবন্দি ব্যুরো: আবার বিদ্রোহের পথে শিক্ষকরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী সহ উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না করলে, ভবিষ্যতে ভোটের কাজ করবেন না শিক্ষকরা। একই সঙ্গে রয়েছে প্রয়োজন মতন দ্রুত আপৎকালীন চিকিৎসার বিষয়টিও। রায়গঞ্জে রাজকুমার রায়ের মৃত্যুর প্রতিবাদ মিছিলে সোমবার কলকাতার বুকে এমনই হুঁশিয়ারি দিলেন শিক্ষক ও শিক্ষিকারা।
ওই দিন প্রতিবাদ মিছিলের আয়োজন করে নব গঠিত বেঙ্গল টিচার্স ওপেন ফোরাম। এই মিছিলে হাজারের বেশি শিক্ষক ও অধ্যাপক সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন বলে সংগঠনের দাবি।
ওই দিন প্রতিবাদ মিছিলের আয়োজন করে নব গঠিত বেঙ্গল টিচার্স ওপেন ফোরাম। এই মিছিলে হাজারের বেশি শিক্ষক ও অধ্যাপক সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন বলে সংগঠনের দাবি।
No comments