Header Ads

খুন পাঞ্জাবী গায়ক নভজ্যোত।

নজরবন্দি ব্যুরোঃ খুন করা হল পাঞ্জাবী গায়ক নভজ্যোত সিং-কে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে তাকে খুন করা হয়। ঘটনাটি গত রবিবারের।

চন্ডীগড়ের ডেরাবাসী এলাকার একটি কারখানার কাছ থেকে পাওয়া যায় তার মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে নভজ্যোত তার মাকে ফোন করে জানিয়েছেন, পাঁচ মিনিটের মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু রাতভোর হয়ে গেলেও ফেরেননি তিনি। এরপরে পাওয়া যায় তার নিথর দেহ। কি কারণে ২২ বছর বয়সী ওই গায়ককে খুন করা হল তা পরিষ্কার নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.