বড় কেলেঙ্কারি নয়? ঋতব্রতর তোলা প্রশ্নকে হাতিয়ার করে কেন্দ্রকে তীব্র আক্রমন মুখ্যমন্ত্রীর!
নজরবন্দি ব্যুরোঃ ধনী কর্পোরেট হাউজ গুলির তাঁবেদারির অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নতুন নয়। সেই প্রশ্ন আরেকবার তুলে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানতে চান, মেজর কর্পোরেট হাউজ গুলির ঋণ শোধ না করার বিষয়টি কি পিএসবি-র নন পারফর্মিং অ্যাসেট বিষয়টিকে প্রভাবিত করছে না? যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্র। ওই ঋণ খেলাপি কর্পোরেট হাউজ গুলির নাম অবধি ডিসক্লোস করতে চাইছে না কেন্দ্রীয় সরকার? কিন্তু কেন? কি স্বার্থে? প্রশ্ন তুলেছেন সাংসদ।
আর এর পরেই বোধহয় বড় চমক অপেক্ষা করছিল সাংসদ ঋতব্রতর জন্যে! ঋতব্রতর তোলা প্রশ্ন এবং কেন্দ্রীয় সরকারের দেওয়া উত্তরের কপিকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
নির্দল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রশ্ন কে সমর্থন করে এদিন মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক এবং ট্যুইটার থেকে পোষ্ট করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন "যখন কৃষকরা কাঁদছে এবং তাদের ঋণ শোধ করতে না পেরে জন্য আত্মহত্যা করছে তখনও ভারত সরকার কৃষকদের ঋন মুকুবের বিষয় টি বিবেচনা করে না। অন্যদিকে ভারত সরকার ২০১৪-১৫ থেকে সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত ২,৪্৯১১ কোটি টাকায় পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির অ-পারফর্মিং অ্যাসেটগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা অবিশ্বাস্য! কেন কেন্দ্র পাবলিক সেক্টর ব্যাঙ্কের ডিফল্টদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করছে না? কেন এই গোপনীয়তা? সরকার কাদের রক্ষা করার চেষ্টা করছে? আমরা পাবলিক সেক্টর ব্যাঙ্কের ডিফল্টারদের সম্পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশের দাবি জানাচ্ছি।"
এটা বড়, বড়, বড় কেলেঙ্কারি নয়? ? ?
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্ট সম্পর্কে জানতে চাইলে তাঁর প্রতিক্রিয়া "রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী যে সম্মান দিলেন তাতে আমি আপ্লুত! উনি সত্যিই মাটির মানুষ।" বাংলার জন্যে সংসদে তাঁর লড়াই জারি রাখবেন বলেও জানান তিনি।
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/photos/a.940147739385901.1073741938.364551790278835/1793531580714175/?type=3

No comments