Header Ads

ইসিএলের পরিত্যক্ত খনি তে আবার আগুন! এলাকায় ব্যাপক আতঙ্ক।



নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট কেন্দা ইসিএলের পরিত্যক্ত খনি তে আবার আগুন লাগার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক। কয়লা মাফিয়াদের কয়লা কাটার জন্য এই আগুন লাগে বলে স্থানীয় দের অভিযোগ।
গত কয়েক মাস
আগে এই আগুন লাগার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ফলে কেন্দা গ্রাম সহ কেন্দা 3 নং কলোনির শতাধিক পরিবারকে স্থানীয় বিভিন্ন স্কুলে রাখতে বাধ্য হয় ব্লক প্রশাসন। এর ফলে প্রায় 7 দিন কেন্দা এলাকার সমস্ত স্কুলের পঠন পাঠন বন্ধ করে দেয় প্রশাসন।গোটা এলাকাকে বিপদজনক ঘোষণা করে ইসিএল। কিন্তু ইসিএলের পক্ষে কোন পুনর্বাসন দিতে না পারায় আবার যথাস্থানে ফিরতে বাধ্য হয় ক্ষতিগ্রস্ত রা। আবার আগুন লেগে যাওয়ায় প্রায় শতাধিক পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.