Header Ads

বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন! এলাকায় চঞ্চল্য।



নজরবন্দি,বালুরঘাট: বিজেপি দলে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে রহস্যময় আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় চঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ডাংগা অঞ্চলের রায়নগর এলাকায়।
যদিও এই রহস্যময় আগুন লাগাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বিজেপির তরফে এখনও এব্যাপারে থানায় কোন অভিযোগ জানানো হয়নি। তবে পুলিশ নিজেদের সোর্স মারফৎ খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। অপরদিকে স্থানীও সূত্রে জানা গেছে আজ সকালে রায়নগর এলাকার বিজেপি কর্মীরা দেখেন তাদের নির্বাচনী কার্যালয়ের একটি খলপার বেড়ার দেওয়াল আগুনে বেশ খানিকটা পুড়ে গিয়েছে। যদিও ক্ষয় ক্ষতি তেমন না হলে স্থানীও বিজেপি নেতৃত্বর এক অংশের দাবী এর  পেছনে এলাকার অন্য দলের আশ্রিত দুষ্কৃতিদের হাত রয়েছে। আগুন ধরিয়ে শেষ রক্ষা করতে পারবে না জেনেই তারাই আবার পাশের ড্রেন থেকে জল তুলে নিয়ে এসে আগুন নিভিয়ে দিতে বাধ্য হয়েছে। স্থানীও সূত্রে আর জানা গেছে এবার ওই এলাকায় বিজেপির ভাল হাওয়া থাকায় অন্য দলগুলি এই নাশকতা চালালেও চালিয়ে থাকতে পারে।যদিও বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন খবর পেয়ে তাদের একটি দল সেখানে গেছে।  তারা পরিস্থিতি খতিয়ে দেখে এব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে,  বলে তিনি জানান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.