Header Ads

: আগামী ৯-১০ এপ্রিল থেকে উচ্চ প্রাথমিকে টেট উত্তীর্ণ প্রার্থীদের নতুন সার্টিফিকেট দেওয়া হবে। ৩১ মার্চ পুরনো সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে নিয়োগ হয়নি। তাই স্কুল সার্ভিস কমিশন তাঁদের নয়া শংসাপত্র দেবে। এর মেয়াদ তিন বছর। কিন্তু ২০১৫ সালে টেট উত্তীর্ণ হলেও তখন যাঁরা প্রশিক্ষণহীন ছিলেন, তাঁদের মধ্যে যাঁরা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন, নতুন সার্টিফিকেটে তাঁদের কি ‘প্রশিক্ষণপ্রাপ্ত’ হিসেবে ধরা হবে, তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। যদিও কমিশন জানিয়েছে, আবেদনের সময় যে যোগ্যতা ছিল, সেটাই ধরা হবে। তারপর তিনি কী করেছেন, তা ধরা হবে না। ফলে নতুন সার্টিফিকেটে প্রশিক্ষণহীনই লেখা থাকবে। নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলে তবেই নয়া যোগ্যতা ধরা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.