এবার দিল্লি ডেয়ারডেভিলসকে অনুরোধ হাসিনের! "সামিকে নেবেন না!"
নজরবন্দি ব্যুরোঃ কিছু দিন আগে মহম্মদ শামির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, স্ত্রীর উপর অত্যাচার এমনকী ম্যাচ গড়াপেটার মতো গুরুতর
অভিযোগও আনেন তাঁর স্ত্রী হাসিন জাহান। তারপর গড়াপেটা নিয়ে তদন্ত করে বোর্ড। তার পর তাঁকে এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। তার সাথে সাথে গ্রেড-বি তালিকায় শামির সঙ্গে চুক্তি পুনর্নবিকরণ করেছে বোর্ড। এবং আইপিএল এ খেলার ছাড়পত্র দেন বোর্ড। কিন্তু এবার হাসিন জাহান আইপিএল থেকে মহম্মদ শামিকে বাদ দেওয়ার জন্য দিল্লি ডেয়ারডেভিলসের দ্বারস্থ হলেন। হাসিন এ এন আই কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন "
"হেমন্ত স্যরের (দিল্লি ফ্র্যাঞ্চাইজি-র সিইও) সঙ্গে দেখা করে বলেছি, পারিবারিক সমস্যা না মেটা পর্যন্ত আইপিএল থেকে বাদ দিন ওকে "। তবে দিল্লি ডেয়ারডেভিলস কর্তৃপক্ষ শামির বিরুদ্ধে এই মুহূর্তে ঠিক কী পদেক্ষপ গৃহীত হতে চলেছে তা এখনো পষ্ট নয়।
শামির মতো প্রথম সারির পেসারকে নিয়ে ডেয়ারডেভিলস কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রসঙ্গত সামিকে এ বছর ৩ কোটি টাকায় 'রাইট টু ম্যাচের' নিয়মে ধরে রেখেছে দিল্লি ডেয়ারডেভিলস।

No comments