Header Ads

সড়ক উন্নয়নে রাজ্যকে বঞ্চিত করে রাজনীতি করছে কেন্দ্র! রাজ্যের জন্য ফের সরব ঋতব্রত।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের জনগণের স্বার্থে কেন্দ্রের কাছে একাধিক বিষয়ে প্রশ্ন সংসদে তুলে এসেছেন নির্দল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সড়ক পরিবহণ মন্ত্রকের কাছে জানতে চান, জাতীয় সড়ক স্যাংশনের ক্ষেত্রে দেশের বিভিন্ন রাজ্য গুলির মধ্যে যে বৈষম্য লক্ষ্য করা যায় তা কি বাস্তব? বিগত তিন বছরে বিভিন্ন রাজ্যে তৈরি হওয়া জাতীয় সড়ক সংক্রান্ত তথ্য চান সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে।
মন্ত্রকের তরফে জবাব দেওয়া হয়, ন্যাশনাল হাই-ওয়ে ডেভেলপমেন্ট এবং মেন্টেন্যান্সের সাথে বেশ কিছু বিষয় জড়িত। সেগুলির জন্যেই রাজ্য গুলির ক্ষেত্রে প্রাপ্তিতে তারতম্য লক্ষ্য করা যায়। যেমন- ফান্ড অ্যাভেইলেবেলিটি, শ্রমিক, আবহাওয়া পরিস্থিতি ইত্যাদি একাধিক বিষয় জড়িত আছে।

তবে প্রকৃত সত্য এটা নয়, দাবি ঋতব্রতর। তিনি জানিয়েছেন, বিগত তিন বছরে রাজ্য গুলিতে হাইওয়ে উন্নয়ন খাতে প্রাপ্তির তালিকা যাচাই করলে স্পষ্ট দেখা যায়, এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণ। তালিকার শীর্ষে থাকা রাজ্যগুলি বেশিরভাগই বিজেপি প্রভাবিত। এখানেই দ্বিচারিতার অভিযোগ তুলেছেন সাংসদ। এবিষয়ে বরাবর বিরোধিতা করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সমর্থন করে কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হয়েছেন সাংসদ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.