"কংগ্রেস-বামেদের নীতি আদর্শ আছে, তৃণমূলের কোন নীতি বা আদর্শ নেই" মুকুলের গলায় অন্য সুর!
নজরবন্দি ব্যুরোঃ আজ থেকে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। কিন্তু শুরুতেই বিপত্তি, মনোনয়ন জমা দিতে গেলেই বিজেপি কর্মীদের দিকে দিকে মার দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে বলে অভিযোগ করেন বর্তমান বিজেপি নেতা মুকুল রায়।
তাঁর কথায় "সারা বাংলাজুড়ে সন্ত্রাস করেছে তৃণমূল কংগ্রেস।" মমতা হারবে, গনতন্ত্র জিতবে"। এছাড়া তাঁর গলায় কংগ্রেস সহ বামপন্থী দলগুলোর প্রশংসা শোনা যায়, তিনি বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়়িয়ে থেকে লড়াই করতে হবে। কারণ, গণতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেছে।
টিভিতে ছবি দেখিয়ে বলছেন, গণতন্ত্র গণতন্ত্রের পথেই চলবে। নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের পথেই চলবে। আর নিজের সভ্য-সদস্যদের লেলিয়ে দিচ্ছেন যাতে নির্বাচনে অন্য কেউ অংশ নিতে না পারে। এই ক্যারেক্টার নিয়ে দীর্ঘদিন কেউ চালাতে পারে না। দলটার তো নীতি, আদর্শ বলে কিছু নেই। কংগ্রেস, সিপিআইএম-এর নীতি, আদর্শ আছে। আরএসপি-র নীতি, আদর্শ আছে। তৃণমূল কে জিজ্ঞাসা করুন তোমার নীতি, আদর্শ কী ? কোনও জবাব পাবেন না। তার কারণ, এদের কোনও নীতি নেই। আদর্শও নেই। সমস্ত ব্যবস্থাকে ওলট-পালট করে দেওয়ার জন্য এরা সাময়িক কিছুদিনের জন্য এসেছে।”

No comments