Header Ads

বিজেপি-তে ভাঙন উত্তরবঙ্গে! 'উন্নয়নে সামিল হতে' যোগদান তৃণমূলে।



নজরবন্দি ব্যুরো, শিলিগুড়িঃ পঞ্চায়েত নির্বাচনের আগে আলিপুরদুয়ারে বিজেপি-তে  ভাঙন অব্যাহত বিজেপির আলিপুরদুয়ার জেলা পরিষদের চার নং মন্ডলের সভাপতি কেদার নেয়াল পায় হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।


এদিন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে তাদের হাতে  দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মোহন শর্মা।
এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে অভিযোগ করে কেদার নেয়াল বলেন, বিজেপি-র দূর্বল নেতৃত্ব ও  গোষ্ঠী কন্দনে জেরবার তাই আর বিজেপি-তে পারলাম না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে   শামিল হতেই তৃণমূল কংগ্রেসে যোগদান।


তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মোহন শর্মা বলেন  কেদার নেয়াল যোগদানের ফলে কহিনূর চা বাগান, ধউলাঝোরা চা বাগান, শামুকতলা এলাকায় দল শক্তিশালী হলো।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.