Header Ads

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা

নজরবন্দি,রায়গঞ্জঃ এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। প্রতিবাদের ক্ষিপ্ত এলাকাবাসীরা ওই
অভিযুক্ত যুবককে ধরে ফেলে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উদয়পুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই অভিযুক্তকে আটক করে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। জানা গেছে,গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় এদিন সকালে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে গোরা দে নামে এক যুবক। ছাত্রীর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী। ক্ষুব্ধ স্থানীয়দের এগিয়ে আসতে দেখেই মোটর বাইক নিয়ে পালিয়ে যেতে চাইলেও বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় ওই যুবক।

এরপরেই রাস্তার পাশের একটি ইলেকট্রিক পোলের সাথে বেঁধে রেখে শুরু হয় গণধোলাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.