Header Ads

আবার চালু হল নবম ও দশমের চূড়ান্ত মেধা তালিকার লিঙ্ক, বেশকিছু অসঙ্গতি থাকার অভিযোগ!

নজরবন্দি ব্যুরো: ক্লাস নবম ও দশমের চূড়ান্ত মেধা তালিকার লিঙ্ক আবার চালু করল কমিশন। তবে এই তালিকা আর আগের তালিকার মধ্যে বেশকিছু পার্থক্য আছে বলে অভিযোগ।
হবু শিক্ষকদের আরও অভিযোগ, কিছু-কিছু বিষয়ের ক্ষেত্রে সফল পরীক্ষার্থীদের পজিশনের পরিবর্তন হয়েছে। যা নিয়ে ক্ষোভ চাকরী প্রার্থীদের মধ্যে।
প্রসঙ্গত, নবম ও দশম-এর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের পরেই রহস্য জনক ভাবে ওই লিঙ্ক আর ওপেন করতে পারছিলেন না হবু শিক্ষকরা। তবে এই নিয়ে চিন্তিত হবার কোন কারণ নেই বলে জানিয়েছিলেন কমিশন।

কমিশনের তরফ থেকে জানানো হয়ে ছিল, " কমিশনের অফিসে এয়ার সেলের নেট ব্যবহার করা হত, কিন্তু এয়ার সেল বন্ধ করে হয়ে যাবার জন্যেই এই সমস্যা"।
এই যুক্তি নিয়ে সন্দেহ ছিল হবু শিক্ষকদের মধ্যে। আর পুনরায় ওই তালিকার লিঙ্ক প্রকাশের পরেই আবার চাকরী প্রার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.