Header Ads

২০ বছর পর আবার সঞ্জয়-মাধুরী একসাথে।

নজরবন্দি ব্যুরোঃ “সাজন”এর পর প্রায় ২০ বছর কেটে গিয়েছে। কিন্তু তার পর আর তাঁদের এক সাথে দেখা যায়নি পর্দায়। হাঁ তারা হলেন সঞ্জয় দত্ত আর মাধুরী দীক্ষিত।
কিন্তু এবার আবার তারা এক সাথে আসতে চলেছেন অভিষেক বর্মনের হাত ধরে। পরিচালক অভিষেক “সিদ্দ” নামের একটি ছবির পরিকল্পনা করেছিলেন শ্রীদেবী কে নিয়ে। কিন্তু তার আগেই মারা গেলেন শ্রী। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন এ খবর। মায়ের সঙ্গে মাধুরীর একটি ছবিও পোস্ট করেছেন তিনি। নীচে লিখেছেন, অভিষেক বর্মনের আগামী ছবি আমার মায়ের হৃদয়ের বড় কাছাকাছি ছিল… বাবা,

আমি আর খুশি সন্তুষ্ট যে মাধুরীজি এই সুন্দর ছবিটি করতে চলেছেন। আর এই ছবিতে কাজ করতে চলেছেন সঞ্জয়। তাই দীর্ঘ ২০ বছর পর আবার তাঁরা একসাথে অনস্ক্রীনে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.