Header Ads

"তৃণমূলে কোনও শৃঙ্খলা নেই" - অভিযোগ তুলে দল ছেড়ে বিজেপি তে যোগ দিলেন একদল কর্মী!

নজরবন্দি ব্যুরোঃ দল বদলানোর খেলা অব্যাহত রাজ্যে! সেই রকমই আজ আবার তৃণমূল ছেড়ে বেশ কিছু কর্মী যোগ দিলেন বিজেপি তে। তাঁদের অভিযোগ "তৃণমূলে কোনও শৃঙ্খলা নেই। রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ তৃণমূল। আমাদের বিশ্বাস বিজেপি ফের সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনতে পারে রাজ্যের।"

আর সেই কারণেই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন!
আজ মালবাজারে সামনের পঞ্চায়েত নির্বাচন নিয়ে রণকৌশল ঠিক করতে একটি মিটিং করছিল বিজেপি। সেখানেই একদল তৃণমূল কর্মী উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দেন।

তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরকার বলেন, "আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করবেই।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.