চাকরি প্রার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে র্যাফ নামালো সরকার! এ কেমন গণতন্ত্র?
নজরবন্দি ব্যুরোঃ মালদা জেলার চাকরি প্রার্থীরা আমরণ অনশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ তাদের অনশনের ১৬ তম দিন। এদিকে অনশন মঞ্চে অসুস্থ হয়ে মরতে বসেছেন চাকরি প্রার্থীরা। সেবিষয়ে ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারের। আন্দোলনকারী দের জন্য এখনো পর্যন্ত কোনো ইতিবাচক ঘোষণা করেনি রাজ্য সরকার।
এই পরিস্থিতিতে মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে যান অনশন কারী চাকরি প্রার্থীদের অভিভাবকরা। সূত্রের খবর, তারা চেয়ারম্যানের অফিসে আশিস কুন্ডুর সাথে দেখা করতে ঢুকলে সেখানে পৌঁছয় পুলিশ। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নামানো হয় র্যা ফ। ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারী এবং তাদের অভিভাবকরা। তাদের অভিযোগ, গণতান্ত্রিক অধিকারকে হরন করছে এই সরকার। আন্দোলনে র্যা ফ নামানোয় সেই বিষয়টিই প্রমাণিত, অভিযোগ আন্দোলনকারী শিক্ষক পদপ্রার্থী এবং তাদের অভিভাবকদের।

No comments