মুখ ফেরাচ্ছে জোটসঙ্গীরা! মন্ত্রীত্ব ত্যাগ দুই টিডিপি নেতার। গদি হারানোর আতঙ্ক গেরুয়া শিবিরে!
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোট আসন্ন। তার আগে ক্রমশ কোনঠাসা হয়ে পড়ছে বিজেপি। দেশের রাজনীতি জুড়ে এখন বইছে বিজেপি বিরোধী হাওয়া। আর তার ফলে বেশ চাপে রয়েছেন নরেন্দ্র মোদী।
ইতিমধ্যে বিজেপির হাত ছাড়ার কথা জানিয়ে দিয়েছে তেলেগু দেশম পার্টি। আজ সেই দলের দুই মন্ত্রী যাঁরা কেন্দ্রীয় মন্ত্রীসভার মন্ত্রী ছিলেন পদত্যাগ পত্র জমা দিলেন নরেন্দ্র মোদীর কাছে।
পদত্যাগ পত্র জমা দিয়েছেন কেন্দ্রের মন্ত্রী পি অশোক গজপতি রাজু এবং ওয়াই সি চৌধুরী। আজ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন সেই রেজিগনেশন লেটার।

জোটসঙ্গীরা হাত ছাড়তে শুরু করেছে বিজেপির। আর এই অবস্থা চলছে থাকলে পতন যে অবশ্যম্ভাবী তা বেশ বুঝতে পারছে বিজেপি নেতৃত্ব। রাজস্থানের উপনির্বাচনে কংগ্রেসের কাছে অনেক পিছিয়ে বিজেপি। একে একে নিজেদের সমস্ত শক্ত ঘাটি গুলোতে রাশ আলগা হচ্ছে গেরুয়া রাজনীতির।
এদিকে ত্রিপুরায় সদ্য ক্ষমতায় আসা ত্রিপুরায় বিজেপির সন্ত্রাস ও তান্ডবে অতিষ্ঠ রাজ্যবাসী। এই পরিস্থিতিতে জোটসঙ্গীরাও যদি ত্যাগ করে গেরুয়া সঙ্গ তাহলে আগামি লোকসভা ভোটে গদি টিকবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দিগ্ধ রাজনৈতিক মহল তথা খোদ গেরুয়া শিবির।

No comments