Header Ads

২ এপ্রিল কেন্দ্র ছুটি দিলেও মানবে না রাজ্য। সমস্ত সরকারী প্রতিষ্ঠান খুলে রাখার নির্দেশ।

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২রা এপ্রিল এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করেছে কেন্দ্রের সরকার, পাবলিক হলিডে। পরিষ্কার করে বললে প্রত্যেক বছর পয়লা এপ্রিল বন্ধ থাকে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। কিন্তু এবার ১লা এপ্রিল পড়েছে রবিবার। তাই কেন্দ্র তাঁর পরের দিন অর্থাৎ সোমবার ছুটি ঘোষনা করেছে।

কিন্তু রাজ্য সরকার এই ছুটি মানবে না বলে নির্দেশিকা জারি করেছে। খোলা থাকবে রাজ্যের সব সরকারী দফতর। রাজ্যের অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ২ এপ্রিল রাজ্যের সমস্ত সরকারি অফিস ও ট্রেজ়ারি খোলা থাকবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.