Header Ads

এবার আক্রান্ত হল নেতাজীর মূর্তি ! কোন পথে যাচ্ছি আমরা?

নজরবন্দি ব্যুরোঃ সুরু করেছিল ত্রিপুরা লেলিনের মূর্তি ভেঙে। তার পর একে একে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়, আম্বেদকর, গান্ধি মূর্তির পর
এবার নেতাজীর মূর্তিতে কালি লাগানোর ঘটনা ঘটলো মধ্যপ্রদেশের জব্বলপুরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি সাদা মূর্তিতে লাল কালি লাগানো হয়েছে সেখানে। ঘটনা হল গোটা দেশ জুড়ে চলছে এক নোংরা রাজনীতি যা এর আগে দেশবাসী দেখেনি। এদিকে, দেশ জুড়ে এভাবে মূর্তি ভাঙার তাণ্ডবের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরাতে লেনিনের মূর্তি ভাঙার তীব্র প্রতিবাদ করেন। কিন্তু রাজনৈতিক হোতারা তাদের নিজের দলকে সঠিক পথে নিয়ে যেতে কি ব্যর্থ হচ্ছেন? প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.