Header Ads

মেরে নাক, চোখ, মুখ ভেঙে দেব দিলীপেরঃ রবীন্দ্রনাথ ঘোষ (মন্ত্রী)

নজরবন্দি ব্যুরোঃ রাম নবমী নিয়ে রাজ্যে যখন তুমুল অশান্তি চলেছে। কান্দি ও রানিগঞ্জে যখন রামনবমীকে ঘিরে তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে
অনেকে হতাহত হয়েছেন।ঠিক তখনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন। এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন । তিনি বলেন 'যদি দিলীপ ঘোষ অস্ত্রের বদলে লাঠি দিয়ে খেলতে না চায় তাহলে আমিও মল্লযুদ্ধের জন্য তৈরি।

আমার খুব বেশি হলে ওঁকে হারাতে তিন মিনিট লাগবে। যদি উনি বক্সিং করতে চান, তাহলে আমি মেরে নাক, চোখ, মুখ ভেঙে দেব।' জানিয়ে আবার রাজনৈতিক তরাজ শুরু হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.