রাজ্যে প্রথম সাইবার ক্রাইমে সাজা ঘোষণা তমলুক জেলা আদালতের। ৫ বছরের জেল!
নজরবন্দি ব্যুরোঃ সাইবার ক্রাইমে রাজ্যে প্রথম সাজা হল তমলুকের অনিমেষ বক্সি নামে এক যুবকের। পর্ন সাইটে যুবতির অশ্লীল ছবি পোস্ট করায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল তমলুক জেলা আদালত।
কোচিং সেন্টারে পড়ার সুবাদে এক যুবতির সঙ্গে আলাপ হয় অনিমেষের।আলাপের পর প্রেম ৩ বছরের সম্পর্ক চলার পর সম্পর্কে ফাটল। যুবতির অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে নগ্ন ছবি পাঠাতে বলত অনিমেষ। এছাড়া তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবিও যুবতির ফোন হ্যাক করে চুরি করে অনিমেষ। পরে সেই ছবিগুলি পর্ন সাইটে ছড়িয়ে দেয়। CID তদন্তে নেমে অনিমেষের ল্যাপটপ এবং মোবাইল ফোন থেকে একাধিক ফেক ফেসবুক আইডি-র সন্ধান পায়।
সেইসব ফেক অ্যাকাউন্ট থেকে অশ্লীল ছবি পোস্টের প্রমাণ পান CID-র। অনিমেষ আদালতে দোষী প্রমাণিত হয়।বিচারক অনিমেষের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৯০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের সাজা ঘোষণা করেছেন। তবে আদালত শর্তসাপেক্ষে জামিনের আবেদন মঞ্জুর করেছে।আগামী ২ মাসের মধ্যে তাকে উচ্চ আদালতে আবেদন করতে হবে।

No comments