Header Ads

গ্রেপ্তার আর এক ভারতী ঘনিষ্ঠ! এবার তদন্ত শেষ করতে চায় CID।

নজরবন্দি ব্যুরো: প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের বাড়িতে সিআইডির তল্লাশি চলছে বেশ কিছুদিন ধরে। এবার গ্রেপ্তার করা হল আরও এক ভারতী ঘনিষ্ঠকে। ধৃত ওই ভারতী ঘনিষ্ঠের নাম সুরজ মঙ্গল সিং, মুকুন্দপুর বাড়ির কেয়ারটেকার ছিলেন। তল্লাশি অভিযান চলাকালীন সি আইডি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের থাকাকালীন এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা নেওয়ার অভিযোগ ওঠে ভারতী সহ আরও ৬ জন পুলিশ অফিসারদের বিরুদ্ধে। সেই মামলার তদন্তে হাতে নিয়ে ভারতী ঘোষের বাড়ি সহ বেশ কয়েকজন পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিআইডি।

এক অফিসারকে ক্লোজ করে দেওয়া হয় বলে খবর। এরপর এদিন ফের ভারতীর মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় গ্রেপ্তার করা হয় ভারতীর কেয়ারটেকার সুরজ মঙ্গল সিং।

বিশেষ সূত্রের খবর, বেআইনি ভাবে আদায় করা টাকা,গয়না, দলিল সরানোর ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। এ ছাড়াও ওই বেআইনি কাজে মধ্যস্থতাকারীর কাজ করতেন অভিযুক্ত সুরজ। সোমবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.