'সেফ ড্রাইভ সেভ লাইফ' শুধু মুখ্যমন্ত্রীর মুখে! আবার প্রমাণিত। বালুরঘাটে মৃত ২।
নজরবন্দি ব্যুরো বালুরঘাট: মুখ্যমন্ত্রীর দেওয়া স্লোগান সেফ ড্রাইভ সেভ লাইফ যে এখন কতটা অসাড় তা আজ আবার জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রমাণ করলো। সাইকেল আর মোটর সাইকেল সংঘর্ষে রাস্তায় পড়ে যাওয়ার পর দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো দুই জনের। গুরুতর আহত ১। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পতিরামে ৫১২ নম্বর জাতীয় সড়কে।
মৃত মোটর সাইকেল আরোহীর নাম রাম দাস। বাড়ি গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায়। তবে মৃত সাইকেল আরোহীর নাম ও গুরুতর আহত মোটর সাইকেলের অন্য আরেক আরোহীর নাম পুলিশ এখনও জেনে উঠতে পারেনি। গুরুতর আহত ওই মোটর সাইকেল আরোহীকে স্থানীয় মানুষজন উদ্ধার করে দ্রুত বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশংকাজনক।
বালুরঘাট থানার পুলিশ সূত্রে খবর, আজ দুপুর দুটো নাগাদ বালুরঘাট থেকে মালদা ৫১২ নম্বর জাতীয় সড়কের পতিরাম এলাকায় গংগারামপুরের দিক থেকে বালুরঘাটের দিকে দ্রুত বেগে মোটর সাইকেল চালিয়ে আসছিলেন ফুলবাড়ির বাসিন্দা রাম দাস। সেই সময় ওই জাতীয় সড়ক ধরে সাইকেল চালিয়ে আসছিলেন এক সাইকেল আরোহী। মোটর সাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারলে তিনজনেই জাতীয় সড়কের উপর পড়ে যান। সেই সময় পিছন থেকে দুরন্ত বেগে আসা একটি বাস তাদের ধাক্কা মেরে পিশে দিয়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। অন্য মোটর সাইকেল আরোহী গাড়ির ধাক্কায় দূরে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান।
পুলিশ বাস চালক ও বাসটিকে আটক করার পাশাপাশি মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments