Header Ads

প্রাথমিক শিক্ষা দপ্তরের নতুন সিদ্ধান্ত! ফের বিপাকে শিক্ষকরা।

নজরবন্দি ব্যুরোঃ সময়মত স্কুল খোলা এবং ঠিক সময়ে স্কুলে না এলে শিক্ষকদের এবার থেকে জবাবদিহি করতে হবে। জানাতে হবে, তাদের দেরির কারণ কি? এমন পদক্ষেপ নিতে চলেছে বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।
চমক! সরকারি কর্মীদের জন্য অভাবনীয় সুখবর নিয়ে এলো সরকার!
সূত্রের খবর, সম্প্রতি বাঁকুড়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে স্কুলে সময়ে না আসার বেশ কিছু অভিযোগ হাতে পাওয়ার পর এই সিদ্ধান্ত নিতে চলেছে বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায়।
রিঙ্কু বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন, শুধু অভিযোগের ভিত্তিতেই নয়, সম্প্রতি অভিযান চালাতে গিয়ে সময়মত স্কুল না খুলে হাতেনাতে ধরা পড়েছেন এই জেলার বেশ কয়েকটি প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, সারা রাজ্যেই এই নিয়ম চালু হতে চলেছে অদূর ভবিষ্যতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.