Header Ads

বিরোধীরা শকুনি, চুনোপুঁটি! মুখ্যমন্ত্রীর ভাষা কলতলার ঝগড়ুটেদের মত, এমন শিক্ষা পাইনিঃ মান্নান

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় দাঁড়িয়ে এরাজ্যের কংগ্রেসকে কার্যত তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় এ রাজ্যের কংগ্রেস নেতারা চুনোপুঁটি! সিপিআইএম আর কংগ্রেস এরাজ্যে ভাই ভাই, এদের মানুষ প্রত্যাখ্যান করলেও কোন লজ্জা নেই! মমতা বন্দ্যোপাধ্যায় দাবী করেন "সোনিয়া গান্ধী ফোনে আমার সঙ্গে যোগাযোগ রাখেন। দিল্লিতে বা সংসদে তৃণমূলকে ছাড়া কংগ্রেসের চলে না। তাহলে এরাজ্যে কিসের এতো বিরোধিতা?”

এখানেই প্রশ্ন ওঠে এরাজ্যে প্রধান বিরোধী দলের যায়গায় রয়েছে তাঁরা যদি বিরোধিতা না করে কারা করবে? অন্যদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তাঁর কথায় "মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় কলতলার ঝগড়া করলেন। আমরা গ্রামের ছেলে, সকালবেলা পুকুরঘাটের ঝগড়া দেখেছি।

মুখ্যমন্ত্রীর ভাষণের সঙ্গে ওই ঝগড়ার তুলনা করা যেতে পারে।" তিনি আরও বলেন "মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি ওনার বক্তব্য যেন একটু মার্জিত হয়। কারণ পশ্চিমবঙ্গ একটা সংস্কৃতিসম্পন্ন রাজ্য। তিনি যেন একটু সংযত থাকেন। আমি কোনওদিন আমার্জিত ভাষায় কথা বলিনি, ভবিষ্যতেও বলব না। আমার সেই শিক্ষা নেই।"
উল্লেক্ষ্য, মুখ্যমন্ত্রী বিরোধীদের শকুনির সাথে তুলনা করেছিলেন! এরই পরিপ্রেক্ষিতে আব্দুল মান্নানের এই প্রতিক্রিয়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.